তেতাল্তলিশ'তম বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী তিন সেপ্টেম্বর শুরু হচ্ছে। গত রোববার প্রকাশিত তেতাল্তলিশ'তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। সোমবার একুশে আগস্ট রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচিও পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পিএসসিতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিন সেপ্টেম্বর সকাল দশ'টা থেকে ঢাকার শেরেবাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের এ মৌখিক পরীক্ষা শেষ হবে আগামী বারো অক্টোবর। প্রতিদিন একশত আশি জনের ভাইভা নেবে পিএসসি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তেতাল্তলিশ'তম বিসিএসের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনলাইন ফরম (বিপিএসসি ফরম-১) সনদ, কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে ত্রিশ মিনিট আগে জমা দিতে হবে।
Comments
Post a Comment